Tools & Hardware

জং কিংবা মরিচা দূর করার সহজ সমাধান – WD 40 Rust Remover

WD Rust Remover - Horekmal BD

বাড়ির পুরনো তালা, দরজার কবজা, সাইকেল বা গাড়ির কিছু অংশ—কিছুদিন ব্যবহার না হলেই সেখানে জং বা মরিচা পড়ে যায়। তখন এগুলো না ঠিকমতো খোলে, না মসৃণভাবে চলে—বরং কিঁচকিঁচ শব্দ করে এবং ব্যবহার করাও কঠিন হয়ে পড়ে। অনেক সময় জোর করে খোলার চেষ্টা করলে জিনিস আরও নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।

এই সমস্যার সহজ ও কার্যকর সমাধান হলো WD-40 Rust Remover। এটি একটি মাল্টিপারপাস স্প্রে, যা খুব দ্রুত জং দূর করে, আটকে থাকা অংশগুলো ঢিলা করে এবং ধাতব অংশকে সুরক্ষা দেয়। নিয়মিত ব্যবহার করলে শুধু সমস্যা সমাধানই নয়, ভবিষ্যতে মরিচা পড়া থেকেও জিনিসপত্রকে রক্ষা করা যায়।

WD-40 Rust Remover কীভাবে কাজ করে?

WD-40 মূলত একটি পেনিট্রেটিং স্প্রে, যা ধাতব অংশের ভেতরে ঢুকে জং বা মরিচার স্তরকে ঢিলা করে দেয়। এটি খুব দ্রুত মরিচার ভেতরে প্রবেশ করে এবং আটকে থাকা অংশগুলোকে আলগা করে, ফলে নাট-বল্টু বা যন্ত্রাংশ সহজেই নড়াচড়া করতে পারে।

এর পাশাপাশি, WD-40 ভেতরের আর্দ্রতা দূর করে এবং একটি পাতলা প্রটেকটিভ লেয়ার তৈরি করে, যা ভবিষ্যতে আবার মরিচা পড়া কমাতে সাহায্য করে। তাই এটি শুধু জং দূরই করে না, বরং ধাতব জিনিসকে দীর্ঘদিন ভালো রাখতেও সহায়তা করে।

WD 40 Rust Remover যেসব জিনিসে ব্যাবহার করতে পারবেন?

জং বা মরিচা দূর করার পাশাপাশি WD-40 Rust Remover ঘরের ও দৈনন্দিন জীবনের অনেক কাজে ব্যবহার করা যায়। এর মাল্টিপারপাস ফর্মুলার কারণে বিভিন্ন ধাতব জিনিস সহজেই পরিষ্কার, মসৃণ ও কার্যকর রাখা সম্ভব। নিচে এর কিছু সাধারণ ব্যবহার উল্লেখ করা হলো—

  • দরজার কবজা (hinge) ও তালার কিঁচকিঁচ শব্দ দূর করতে
  • সাইকেল, মোটরসাইকেল বা গাড়ির বিভিন্ন মেটাল পার্টস পরিষ্কার ও মসৃণ রাখতে
  • মরিচা পড়া নাট-বল্টু ঢিলা করতে
  • জানালার স্লাইডার বা রড সহজে চালানোর জন্য
  • ইলেকট্রিক টুলস ও মেশিনের মেটাল অংশ রক্ষণাবেক্ষণে
  • পুরনো বা আটকে থাকা চেইন (chain) ঠিক করতে
  • গ্যারেজ বা ওয়ার্কশপের যন্ত্রপাতি পরিষ্কার ও সুরক্ষিত রাখতে

WD-40 ব্যবহারে যে বিষয়গুলো সতর্ক থাকতে হবে

  • ব্যবহার করার সময় ভালোভাবে বাতাস চলাচল করে এমন জায়গায় স্প্রে করুন
  • এটি দাহ্য পদার্থ, তাই আগুন বা তাপের উৎস থেকে দূরে রাখুন
  • শিশুদের নাগালের বাইরে সংরক্ষণ করুন
  • খাবার বা রান্নার জিনিসের কাছে ব্যবহার করা থেকে বিরত থাকুন
  • চোখ বা ত্বকে সরাসরি লাগা এড়িয়ে চলুন; লাগলে দ্রুত পানি দিয়ে ধুয়ে ফেলুন
  • ইলেকট্রিক যন্ত্রে ব্যবহার করার আগে বিদ্যুৎ সংযোগ বন্ধ করুন
  • অতিরিক্ত স্প্রে না করে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন
  • ব্যবহারের পর ঢাকনা ভালোভাবে বন্ধ করে ঠান্ডা ও শুকনো স্থানে রাখুন

WD-40 Rust Remover Price in BD – WD-40 এর দাম কত?

WD-40 Rust Remover সরাসরি চায়না থেকে আমদানি করা হয়। তাই চায়না বাজারে দাম উঠানামা, বাংলাদেশে মুদ্রাস্ফীতি, চাহিদা, শিপিং খরচ, শুল্ক ইত্তাদির উপর ভিক্তি করে দাম বাড়তে কিংবা কমতে পারে। তবে বর্তমানে বাজার অনুযায়ী অরিজিনাল WD-40 rust remover গুলোর মূল্য ৪৫০ থেকে ৫০০ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *