বাচ্চা বা শিশুদের শরীর খারাপের সময় বিশেষ করে শ্বাসকষ্ট, ঠান্ডা, কাশি বা অ্যাজমার সমস্যা হলে অনেক বাবা-মা চিন্তায় পড়ে যান। ছোট বাচ্চাদের ওষুধ খাওয়ানো যেমন কষ্টকর, তেমনি ইনহেলার ব্যবহারও সহজ নয়। এই সমস্যার এক সহজ ও কার্যকর সমাধান হলো মিনি মেশ নেবুলাইজার মেশিন। কারন মিনি মেশ নেবুলাইজার মেশিন ব্যবহার করা যেমন সহজ তেমনই যেকোন জায়গায় খুব সহজেই বহন করাও যায়। অন্যদিকে বড় সাইজের পুরাতন মডেলের নেবুলাইজার মেশিনগুলো কানেক্ট করা যেমন ঝামেলার কাজ তেমনই চলার সময় বেশ শব্দ হয়। এতে ছোট বাচ্চারা ভয় পেয়ে যায় এবং নেবুলাইজার ব্যবহার করার সময় কান্না করে। তাই শব্দহীন মিনি নেবুলাইজার মেশিন ব্যবহার করলে আপনার বাচ্চাকে কোনরকম ভয়ভীতি ছাড়াই নেবুলাইজ করতে পারবেন নিশ্চিন্তে।
মিনি মেশ নেবুলাইজার মেশিন কি, সুবিধা ও দাম কত
মিনি মেশ নেবুলাইজার মেশিন কী?
মিনি মেশ নেবুলাইজার বা Mini Mesh Nebulizer Machine একটি ছোট আকারের ইলেক্ট্রনিক ডিভাইস, যা তরল ওষুধকে সূক্ষ্ম ধোঁয়া বা মিস্ট আকারে পরিণত করে। এই ধোঁয়া সহজেই শ্বাসের সঙ্গে ফুসফুসে প্রবেশ করে, ফলে ওষুধ সরাসরি আক্রান্ত স্থানে কাজ করতে পারে। এটি ব্যবহার করা সম্পূর্ণ নিরাপদ ও ঝুকিমুক্ত।
মিনি নেবুলাইজার মেশিনের প্রধান সুবিধা
১️. সহজ ও দ্রুত ব্যবহারযোগ্য
বড় মেশিনে নানাবিধ জটিল সেটআপ ঝামেলা থাকলেও মিনি নেবুলাইজার খুব সহজে ব্যবহার করা যায়। ঘরে বসেই শিশু বা বড়দের যেকোন সময় চিকিৎসা দেওয়া সম্ভব।
২️. শিশুর জন্য নিরাপদ ও আরামদায়ক
ছোট বাচ্চারা ইনহেলার বা সিরাপ নিতে না চাইলে, নেবুলাইজারের মাধ্যমে তারা সহজেই ওষুধ গ্রহণ করতে পারে। শব্দহীন ডিজাইন এবং নরম মাস্ক থাকার কারণে শিশুরা ভয় পায় না।
৩️. যেকোনো স্থানে ব্যবহারযোগ্য
এই মেশিনটি ছোট ও হালকা হওয়ায় এটি সহজে ব্যাগে রাখা যায়। ভ্রমণ, অফিস বা স্কুলে যাওয়ার সময়ও প্রয়োজন হলে ব্যবহার করা যায়।
৪️. কার্যকর ও দ্রুত ফলাফল
ওষুধ সরাসরি ফুসফুসে পৌঁছায়, ফলে শ্বাসকষ্ট, কাশি বা অ্যাজমার মতো সমস্যা দ্রুত উপশম হয়।
৫️. ব্যাটারি ও ইউএসবি সাপোর্ট
এই মিনি মেশ নেবুলাইজার মেশিনে ব্যাটারি ও ইউএসবি দুই ধরনের অপশনই থাকে। তাই বিদ্যুৎ না থাকলেও ব্যাটারি দিয়ে ব্যবহার করা যায়।
মিনি নেবুলাইজার কিভাবে ব্যবহার করবেন?
মিনি মেশ নেবুলাইজার মেশিন ব্যবহার করা এতটাই সহজ যে আপনার বাচ্চা নিজ থেকেই হাতে নিয়ে সুইচ চেপে ব্যবহার করতে পারবে। নিচে আপনার সুবিধার জন্য মেশিনটি ব্যবহার করার পদ্ধতি দেওয়া হল ঃ
১. প্রথমে মেশিনটির উপরে লাগানো নিল রঙের কভারটি খুলুন এবং ভালোভাবে ভিতরের অংশটি মুছে নিন।
২. এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে মেডিসিন দিবে সেই মেডিসিন পরিমান মত সেখানে ঢালুন। এর জন্য একটি সিরিজ ব্যবহার করুন যাতে সঠিক পরিমাপে মেডিসিন দিতে পারেন।
৩. এরপর উপরের কভারটি ভালোভাবে লাগিয়ে নিন
৪. এরপর যদি ব্যাটারি ছাড়াই সরাসরি মোবাইল চার্জার লাগিয়ে চালাতে চান তবে মেশিনের পেছনে প্লাস্টিকের একটি সাদা কাভার পাবেন সেটি খুলে চার্জার লাগিয়ে দিন। আর যদি ব্যাটারি লাগিয়ে চালাতে চান তবে পেছনের ব্যাটারি স্ট্যান্ডের কাভার খুলে ২টি দেয়াল ঘড়ির AA সাইজ ব্যাটারি ব্যবহার করুন।
৫. এবার নেবুলাইজার মেশিনের সুইচ চেপে প্রয়োজনীয় মোতাবেক পাওয়ার বাড়িয়ে কমিয়ে ব্যবহার করুন।
৬. ব্যবহার শেষে মেশিনের যেই স্থানে মেডিসিন ঢেলেছিলেন সেই স্থানটি ভালোভাবে শুকনো কাপড় দিয়ে মুঝে রাখুন।
মিনি মেশ নেবুলাইজার মেশিনের দাম কত?
মেশিনগুলো সরাসরি চায়না থেকে আমদানি করা হয়। তাই চায়না বাজারে দাম উঠানামা, বাংলাদেশে মুদ্রাস্ফীতি, চাহিদা, শিপিং খরচ, শুল্ক ইত্তাদির উপর নেবুলাইজার মেশিনের দাম বাড়তে কিংবা কমতে পারে। তবে বর্তমানে বাজারে জনপ্রিয় ২ ধরনের মিনি মেশ নেবুলাইজার পাওয়া যায় এবং কোয়ালিটির উপর নির্ভর করে ২টির পৃথক দাম রয়েছে।
১. Mini Mesh Nebulizer – JSL W302 : এটি পুরাতন মডেল এবং যার কারনে এর দাম এখন কিছুটা কম। বর্তমান এর প্রাইজ ৫৫০ টাকা।

২. Mini Mesh Nebulizer – JSL W303 (Latest Version) : এটি আধুনিক মডেল এবং কোয়ালিটিও বেশ ভালো যার কারনে এর দাম এখন কিছুটা বেশি। বর্তমান এর প্রাইজ ৬০০ টাকা।

মেশ নেবুলাইজার মেশিনটি কেন অবশ্যই কিনবেন?
মিনি নেবুলাইজার মেশিন এখন ঘরে ঘরে একটি প্রয়োজনীয় মেডিকেল ডিভাইস হয়ে উঠেছে। এটি শুধু শিশু নয়, বড়দের জন্যও সমান কার্যকর। তাই সময়মতো সঠিক চিকিৎসা নিশ্চিত করতে ঘরে এমন একটি পোর্টেবল নেবুলাইজার রাখা সত্যিই বুদ্ধিমানের কাজ।

