আমাদের দেশে, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে, বেশিরভাগ মানুষ টিনের চালের তৈরি ঘরে বসবাস করেন। পাশাপাশি বর্তমানে অনেক খামার, কলকারখানা ও বিভিন্ন স্থাপনাতেও টিনের চালের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সমস্যা দেখা দেয় বর্ষাকালে—যখন টিনে জং ধরে ফুটো হয়ে যায় এবং ঘরের ভেতরে পানি পড়তে শুরু করে।
অনেক সময় তাৎক্ষণিকভাবে পুরনো টিন পরিবর্তন করা সম্ভব হয় না, কারণ এটি ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ একটি কাজ।
তবে চিন্তার কোনো কারণ নেই! কারণ আজ আমরা নিয়ে এসেছি এমন ২টি আধুনিক ওয়াটারপ্রুফ টেপের সমাধান, যেগুলো ব্যবহার করে খুব সহজেই টিনের চালের ফুটো মেরামত করা যাবে। শুধু তাই নয়, পানির পাইপে ছিদ্র, ফাটা বালতি বা অন্যান্য ছোটখাটো লিকেজ সমস্যাও মুহূর্তেই ঠিক করা সম্ভব।
টিনের চালের ফুটো বা ছিদ্র বন্ধ করার উপায় বা টেপ
১. Waterproof Paste Tape :
Waterproof Paste Tape or Leakage Solution Tape টিনের চালের ফুটো বা ফাটল মেরামতের জন্য একটি সহজ ও কার্যকর সমাধান। প্রথমে ফুটো বা ক্ষতিগ্রস্ত জায়গাটি ভালোভাবে পরিষ্কার করে ধুলো, ময়লা বা পানি থাকলে মুছে শুকিয়ে নিতে হবে। এরপর প্রয়োজন অনুযায়ী টেপ কেটে ফুটো জায়গার উপর বসিয়ে হাত দিয়ে ভালোভাবে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে, যাতে টেপটি টিনের সাথে শক্তভাবে লেগে যায়।
এই টেপটি শক্ত আঠালো ও সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হওয়ায় বৃষ্টির পানি সহজে ভেতরে ঢুকতে পারে না যা টিনের চালের পানি পড়া বন্ধ করার জন্য শতভাগ কার্যকরী। টিন পরিবর্তন করার মতো ঝামেলা বা বেশি খরচ ছাড়াই এটি দিয়ে দ্রুত ও সহজভাবে লিকেজ সমস্যার সাময়িক সমাধান করা সম্ভব। শুধু টিনের চাল নয়, পানির পাইপের ছোট ছিদ্র, ফাটা বালতি বা অন্যান্য ছোটখাটো লিকেজ সমস্যাও এটি দিয়ে ঠিক করা যায়। তাই জরুরি পরিস্থিতিতে এটি বেশ কার্যকর একটি সমাধান হিসেবে ব্যবহার করা হয়।
অনেকেই টিনের ফুটো বন্ধ করার জন্য পুডিং ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু টিনের চালে পুটিং লাগালে সাধারণত বেশি দিন টেকে না, কারণ টিন রোদে খুব গরম হয় এবং বৃষ্টিতে দ্রুত ঠান্ডা হয়ে যায়। এই তাপমাত্রার পরিবর্তনের কারণে পুটিং ধীরে ধীরে ফেটে যায় বা টিন থেকে আলগা হয়ে পড়ে। এছাড়া টিনের পৃষ্ঠ মসৃণ হওয়ায় পুটিং ভালোভাবে আটকে থাকতে পারে না এবং বৃষ্টির পানির কারণে সময়ের সাথে সাথে এটি নষ্ট হয়ে যায়।
তাই টিনের ফুটো বন্ধ করার জন্য সহজ ও টেকসই সমাধান ওয়াটারপ্রুফ পেস্ট টেপ।

টিনের চালে ওয়াটারপ্রুফ পেস্ট টেপ ব্যবহার করার পদ্ধতি:
১. জায়গাটি পরিষ্কার করুন
প্রথমে টিনের চাল বা যেখানে ফুটো আছে সেই জায়গাটি ভালোভাবে পরিষ্কার করুন। ধুলো, ময়লা বা পানি থাকলে মুছে ফেলুন।
২. জায়গাটি শুকিয়ে নিন
টেপ লাগানোর আগে নিশ্চিত করুন জায়গাটি সম্পূর্ণ শুকনো আছে। এতে টেপ ভালোভাবে আটকে থাকবে।
৩. প্রয়োজন অনুযায়ী টেপ কাটুন
ফুটো বা ফাটলের চেয়ে একটু বড় করে Waterproof Tape কেটে নিন, যাতে পুরো জায়গাটি ভালোভাবে ঢেকে যায়।
৪. টেপ লাগান
এরপর টেপটি ফুটো জায়গার উপর বসিয়ে ধীরে ধীরে চাপ দিয়ে লাগান।
৫. ভালোভাবে চাপ দিন
হাত বা কোনো সমতল জিনিস দিয়ে টেপের উপর ভালোভাবে চাপ দিন, যাতে ভেতরে বাতাস না থাকে এবং টেপটি শক্তভাবে লেগে যায়।
৬. কিছুক্ষণ অপেক্ষা করুন
টেপ লাগানোর পর কিছুক্ষণ সময় দিন, যাতে আঠা ভালোভাবে সেট হয়ে যায় এবং লিকেজ বন্ধ হয়।
Waterproof Paste Tape or Leakage Tape এর দাম ঃ
ওয়াটারপ্রুফ টেপগুলো সরাসরি চায়না থেকে আমদানি করা হয়। তাই চায়না বাজারে দাম উঠানামা, বাংলাদেশে মুদ্রাস্ফীতি, চাহিদা, শিপিং খরচ, শুল্ক ইত্তাদির উপর ভিক্তি করে দাম বাড়তে কিংবা কমতে পারে। তবে বর্তমানে বাজার অনুযায়ী অরিজিনাল ওয়াটারপ্রুফ পেস্ট টেপের মূল্য ৪০০ থেকে ৪৫০ টাকা।
পানির ট্যাংকের ফুটো বা লিকেজ বন্ধ করার উপায়
২। Flex Tape – ফ্লেক্স টেপ
প্রতিদিনের ব্যবহারের কারণে অনেক সময় পানির পাইপে ছোট ছিদ্র হয়ে যায়, বালতি ফেটে যায় বা পানির ট্যাংক থেকে পানি লিক করতে শুরু করে। এমন অবস্থায় সঙ্গে সঙ্গে নতুন পাইপ, বালতি বা ট্যাংক পরিবর্তন করা সবসময় সম্ভব হয় না এবং এতে খরচও বেশি পড়ে। ঠিক এই ধরনের লিকেজ সমস্যার সহজ সমাধান হতে পারে Flex Tape।
Flex Tape হলো একটি শক্তিশালী ওয়াটারপ্রুফ আঠালো টেপ, যা ফুটো বা ফাটা জায়গার উপর লাগালে শক্তভাবে আটকে যায় এবং পানির লিক বন্ধ করতে সাহায্য করে। ব্যবহার করার আগে জায়গাটি পরিষ্কার করে টেপটি প্রয়োজন অনুযায়ী কেটে ফুটো অংশের উপর লাগিয়ে ভালোভাবে চাপ দিয়ে বসিয়ে দিতে হয়। এর শক্ত আঠা ও ওয়াটারপ্রুফ প্রযুক্তির কারণে এটি পানির পাইপের ছিদ্র, ফাটা বালতি বা পানির ট্যাংকের ফুটো বা লিকেজ দ্রুত মেরামত করতে বেশ কার্যকর একটি সমাধান।


পানির ট্যাংক ফেটে গেলে ফ্লেক্স টেপ দিয়ে কিভাবে মেরামত করবেন
১. ক্ষতিগ্রস্ত জায়গা পরিষ্কার করুন
প্রথমে ফাটা পানির ট্যাংক, ফাটা বালতি বা ফুটো পানির পাইপের জায়গাটি ভালোভাবে পরিষ্কার করুন। সেখানে যেন ধুলো, ময়লা বা পানি না থাকে সেদিকে খেয়াল রাখুন।
২. জায়গাটি শুকিয়ে নিন
যতটা সম্ভব জায়গাটি শুকিয়ে নিন। এতে Flex Tape আরও শক্তভাবে আটকে থাকবে।
৩. প্রয়োজন অনুযায়ী টেপ কাটুন
ফাটা পানির ট্যাংক, বালতি বা ফুটো পানির পাইপের জায়গার চেয়ে একটু বড় করে Flex Tape কেটে নিন, যাতে পুরো ক্ষতিগ্রস্ত অংশটি ভালোভাবে ঢেকে যায়।
৪. টেপটি লাগান
এরপর টেপটি সরাসরি ফাটা বালতি, পানির ট্যাংক বা ফুটো পানির পাইপের উপর বসিয়ে ধীরে ধীরে লাগান।
৫. ভালোভাবে চাপ দিন
হাত বা কোনো সমতল জিনিস দিয়ে টেপের উপর ভালোভাবে চাপ দিন, যাতে এটি শক্তভাবে লেগে যায় এবং ভেতরে বাতাস না থাকে।
৬. কিছুক্ষণ অপেক্ষা করুন
টেপ লাগানোর পর কিছুক্ষণ সময় দিন, যাতে আঠা ভালোভাবে সেট হয়ে যায় এবং ফাটা পানির ট্যাংক, বালতি বা ফুটো পানির পাইপের লিকেজ বন্ধ করতে সাহায্য করে।
ফ্লেক্স টেপের দাম কত?
ফ্লেক্স টেপগুলো সরাসরি চায়না থেকে আমদানি করা হয়। তাই চায়না বাজারে দাম উঠানামা, বাংলাদেশে মুদ্রাস্ফীতি, চাহিদা, শিপিং খরচ, শুল্ক ইত্তাদির উপর ভিক্তি করে দাম বাড়তে কিংবা কমতে পারে। তবে বর্তমানে বাজার অনুযায়ী অরিজিনাল ওয়াটারপ্রুফ ফ্লেক্স টেপের মূল্য ৩০০ থেকে ৩৫০ টাকা।

